Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২২

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই। শনিবার সন্ধ্যায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও ব্যবসায়ী  পংকি খান অসুস্থ অবস্থায় এই হাসপাতালে ভর্তি ছিলেন।

এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.