Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ১১ জুন, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার আসামি মো. লাল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

লাল মিয়া চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ জুন তাকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি নিজের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে।

গ্রেপ্তারকৃত আসামি আরও জানায়, ভিকটিম (১৫) এর সাথে আসামির অপরিচিত মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ হয় এবং দীর্ঘদিনের যোগাযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের নিজ এলাকা থেকে নিয়ে গিয়ে চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

র‌্যাব জানায়, আইনি ব্যবস্থা গ্রহণসহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.