Sylhet Today 24 PRINT

বাহুবলে রাতের খাবার খেয়ে অসুস্থ মাদ্রাসার ২০ শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২২

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে অন্তত ২০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বোডিংয়ে থাকা শিক্ষার্থীরা ৯ টার দিকে রাতের খাবার খায়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীরা অসুস্থতাবোধ করতে থাকে। পরে তাৎক্ষণিক শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে পারভেজ আখঞ্জী, শরিফ আহমেদ, জয়নাল মিয়া, তুহিন মিয়া, আশরাফুল ইসলাম, আযাহারুল ইসলাম, আদিল হায়দার, অলিউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য লিংকন আহমেদ জানান, পচা-বাসি খাবারের কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মাজহারুল আলম নাহিদ জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে খাবারের কারণেই এমনটা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.