Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২২

তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি।

সোমবার বিকেলে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষে ক্বীন ব্রীজের মোড়ে এসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খাঁন। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী বাকশালী সরকার দেশ পরিচানায় সর্বক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে। তারা দেশের টাকা লুটপাট করতে তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ এখন লুটপাট করে দেশের টাকা বিদেশে প্রাচার করতে ব্যস্থ। জনগন জেগে উঠলে তারা পালাবার সুযোগ পাবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- বিএনপি নেতা বদরুল ইসলাম জয়দু, জিলা মিয়া মেম্বার, আত্তর আলী, আজমল আলী, মোস্তফা কামাল, বাচ্চু মিয়া, মনিরুল ইসলাম তুরন আমিনুর রহমান চৌধুরী সিফতা, হাজী গুলজার আলী, সুহেল ইবনে রাজা, জেলা জাসাসের রাসেল রানা, যুবদলের বাবর আহমেদ রনি, মকসুদুল করিম নুহেল, স্বেচ্চাসেবক দলের আব্দুল মালিক, রায়হানুল হক, ছাত্রদলের আবুবকর সিদ্দিক, আবু সালেহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.