নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | ১৪ জুন, ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন৷ নিহত লোকমান হোসেনের বাড়ী চট্রগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়।
সোমবার দিবাগত রাত একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হবিগঞ্জ সড়কে হাবিব মার্কেটের সামনে দাড়িয়ে একটি কাভার্ডভ্যান পণ্য আনলোড করছিল। এসময় নিউ মধুমতি ট্রান্সর্পোট নামে আরেকটি একটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মধুমতি কাভার্ডভ্যানের সামনা বেঁকে গিয়ে ভেতরে ঢুকে গেলে চালক লোকমান হোসেন গাড়ীতে আটকা পরেন।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘন্টা চেষ্টা করে লোকমানকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল থানার এস আই রাকিবুল হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.শারমিন লোকমানকে মৃত ঘোষণা করেন।