Sylhet Today 24 PRINT

কামরানের মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২২

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের ২য় মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২ টায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে মরহুমের মানিকপীরস্থ কবরে কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল নিহত সদস্য সহ জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করা হয়। সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত সহ প্রয়াত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের রুহের মাগফেরাতও কামনা করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র সুদীর্ঘায়ু ও সুস্থতা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। তাছাড়াও বাদ আছর প্রতিটি ওয়ার্ডের একটি মসজিদে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শিরনী বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, মো: সানাওর, ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ,  কামাল আহমদ, ইলিয়াস আহমেদ জুয়েল, উপদেষ্টা মোস্তাক আহমেদ, আব্দুল মালিক সুজন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, ১২, ১৩,  ২৩ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, শেখ সোহেল আহমদ কবির, ছয়েফ খাঁন, ফখরুল হাসান ফখরুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.