Sylhet Today 24 PRINT

জকিগঞ্জের দুই ইউনিয়নেই নৌকাডুবি

জকিগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুন, ২০২২


সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ও কাজলসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। ৬নং সুলতানপুর ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। আর ৩নং কাজলসার ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আশরাফুল আম্বিয়া বিজয়ী হয়েছেন।

কেন্দ্রভিত্তিক প্রাথমিক তথ্যমতে- সুলতানপুর ইউনিয়নে ৪ হাজার ৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট।  

অপরদিকে, কাজলসার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগ নেতা আশরাফুল আম্বিয়া ৩ হাজার ৭৭৬ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি নেতা চেরাগ আলী পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট। আর নৌকার প্রার্থী জুলকারনাইন লস্কর ভোট পেয়েছেন ২ হাজার ১৭৬টি।

উচ্চ আদালতের নির্দেশে বাতিল হওয়া এই দুই ইউনিয়ে বুধবার (১৫ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.