Sylhet Today 24 PRINT

গণতন্ত্র পুনরুদ্ধারই বিজয় দিবসের একমাত্র শপথ: সিলেট বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৫

৪৪ তম জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার ১৬ই ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটের সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সুলেমান হল)’র সামনে থেকে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট নগরীর ঐতিহাসিক কোট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

র‌্যালী পরবর্তী সমাবেশে সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইমরান আহমদ চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী, আজমল বক্ত সাদেক, মিফতা সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, মুফতি বদরুননূর সায়েক, আব্দুর রহিম, মুফতি নেহাল উদ্দিন, রেজাউল করিম আলো, মুকুল মুর্শেদ, আব্দুল জব্বার তুতু, মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির নেতা আফজাল উদ্দিন, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, সাংগঠনিক সম্পাদক নজির হোসন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরফরাজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুহেল বাছিত, সাংগঠনিক সম্পাদক মেহদী, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সেলিম জালালাবাদী, আশরাফ গাজী, শামীম আহমদ মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ খোকন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মখলিছ আহমদ খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাদী মাছুম, সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, আজমল হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ সেলিম উদ্দিন মাহমুদ, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রশিদ খোকন, সাধারণ সম্পাদক মোহাম্ম শেখ কবির আহমদ, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তুহেল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিলু, সাধারণ সম্পাদক শেখ মো: ইলিয়াছ, ১৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তা বকশী, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ বাবুল হোসেন, ডা. আশরাফ আলী,  সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শাহিন আহমদ, আরিফ হোসেন, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাতির হোসেন মাখন, সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার আহমদ, আব্দুস সত্তার মামুন, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস, শাহজাহান সেলিম বুলবুল, এনামুল হক শামীম, আল মামুন খান, সিরাজ আহমদ, শফিকুর রহমান টুটুল, জয়নাল আহমদ, সালেহ আহমদ চৌধুরী, এডভোকেট লোকমান আহমদ, মুস্তাকুর রহমান রুমন, সোহেল আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, রিহাদুল হাসান রুহেল, আহাদ সুমন, সুমন চক্রবর্তী, হোসেন আহমদ ইমাদ, আনোয়ার হোসেন রাজু,  আলী আকবর রাজন, কাওসার আহমদ রকি, নাজিম উদ্দিন, মাহবুবুল আলম সৌরভ, তানিম খান, রাকিব খান, রাহিম খান, এসএম তাসফিম আলম, রেহেনা ফারুক শিরিন, রোকসানা বেগম, শাহিন আহমদ প্রমুখ।  

সভাপতির বক্তব্যে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, যেদিন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং স্বৈরতন্ত্রের কবল থেকে যেদিন দেশবাসী মুক্তি পাবে সেদিনই হবে বিজয়ের প্রকৃত উৎসব। মুক্তিযোদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে যে অগনতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে তা থেকে জাতিকে মুক্ত করাই আজকের বিজয় দিবসের একমাত্র শপথ।

সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন, বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের আজ কারাগারে দিনানিপাত করছে ইনশাল্লাহ জনগণের আন্দোলনের মুখে এই সরকারকে গণতন্ত্রের পথে আসতে বাধ্য করার মধ্যেদিয়ে আমরা বিজয় উল্লাস করব। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে যে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল আজ কের এই বিজয় দিবসে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানের প্রতি আমাদের শ্রদ্ধা রহিল।   

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযোদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, নাসিম হোসাইন, হাবিবুর রহমান হাবিব, আজমল বক্ত সাদেক, রেজাউল হাসান কয়েছ লোদী. মিফতাহ সিদ্দিকী, আব্দুল জব্বার তুতুসহ মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড ও অঙ্গ সহযোগী দলের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্দ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.