Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুই ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ১৬ জুন, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের পাশের ফিনলের রাবার বাগান থেকে তাদের আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া, ওরফে দানা মিয়া ( ৩৭)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ৷

অভিযানে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী।

ব্রিফিংয়ে আটককৃত ডাকাতদের দেয়া সূত্রমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী। তিনি আরো জানান আটকৃতদের আদালতে পাঠানো হচ্ছে৷

এদিকে শ্রীমঙ্গল থানার একটি সূত্র জানিয়েছে, আটক মুন্না মিয়া গত ১৪ জুন রাতে শ্রীমঙ্গল- কমলগঞ্জ সড়কে ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিলেন৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.