Sylhet Today 24 PRINT

মহানবীকে কটূক্তি: জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০২২

ভারতের বিজেপির মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অশালীন কটূক্তি করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ জুন) বৃহস্পতিবার সিলেট জেলা জজ কোর্টের সামনে দুপুর ২টায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, নাতে রাসূল পাঠ করেন অ্যাডভোকেট ঝর্ণা বেগম।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে এম সামিউল আলমের সভাপতিত্বে ও অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী ও অ্যাডভোকেট কবির আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সামছুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট এটি এম ফয়েজ উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণত সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট হোসাইন আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট নাবিলা সিরাজ, অ্যাডভোকেট জুবায়ের বখত, অ্যাডভোকেট কবির আহমদ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট মোতাহির আলী, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট কুতুব উদ্দিন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট কাওছার আহমদ খান, অ্যাডভোকেট শাকিল আহমদ, অ্যাডভোকেট মুকিত আলী, অ্যাডভোকেট আজিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট মাজেদ হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট আরিফ আহমদ, অ্যাডভোকেট সজল, অ্যাডভোকেট তাহের হোসেন, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট খালেদ, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট সবুজ, অ্যাডভোকেট জিয়া উদ্দিন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন , অ্যাডভোকেট ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট নোমান চৌধুরী, অ্যাডভোকেট শামিম সহ প্রায় ২ শতাধিক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.