Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে রাস্তার দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৭ জুন, ২০২২

সিলেটের জৈন্তাপুরে রাস্তার দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৬ জুন) বেলা ১১টা থেকে উপজেলার নিজপাট ইউনিয়নের জালালবস্তিতে যাতায়াতের জন্য রাস্তার দাবিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী তারা ব্যতিক্রম মানববন্ধন করেন।

মানববন্ধনে বস্তিতে বসবাসরত শতাধিক নারী, পুরুষ, শিশু, কিশোর অংশগ্রহণ করেন।

সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পার্শ্বে ৩০-৩৫ পরিবারে ২৮০-৩০০ জন মানুষের বসবাস। দীর্ঘ ১৭ বছরে মাত্র ৪০০ ফুট রাস্তার জন্য নানা দুর্ভোগে রয়েছে এলাকাবাসী। বৃষ্টি ও বন্যার সময় তাদের দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে যায়। তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে এই এলাকার মানুষের যাতায়াতের জন্য রাস্তা দেয়ার জন্য দাবি জানায়।

বিলাল হোসেন লিটন বলেন, এই বস্তি প্রতিষ্ঠার পর থেকে রাস্তার জন্য ভোগান্তিতে পড়েছে প্রায় ৩৫টি পরিবার। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তি পড়ে। রাস্তা না থাকায় অসুস্থ রোগীকে নিয়ে পড়তে হয় চরম বিড়ম্বনায়। এই বস্তির রাস্তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.