নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০২২
সিলেট-সুনামগঞ্জ কে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শুক্রবার বিকেল পাঁচটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারি নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় অবিলম্বে সুনামগঞ্জ বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়।
এডভোকেট মাহবুবুল আলমের সভাপতিত্বে ও অরুপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল হাই আল হাদি। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা সীমা দত্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে সংহতি প্রকাশ করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সায়মা আফরোজ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক উর্বি জ্যোতি মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, পর পর ৩ টি বন্যার ধাক্কায় মানুষ এমনিতেই দিশেহারা, ক্লান্ত এবং বিদ্ধস্ত। বর্তমান বন্যা অতিতের সকল রেকর্ড ভংগ করে ফেলেসে। মানুষের জান-মাল তথা অস্তিত্ব রক্কার প্রয়োজনে তাই সিলেট-সুনামগঞ্জকে দুগত এলাকা ঘোষণার কোন বিকল্প নেই।