Sylhet Today 24 PRINT

সিলেটের বন্যা পরিস্থিতিতে সংস্কৃতিকর্মীদের উদ্বেগ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০২২

সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার বিকাল ৫টায় কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটের নাট্য-সংস্কৃতিকর্মীদের এর সভা আহ্বান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু।

স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং অতি শীঘ্র সংকটাপন্ন মানুষের পাশে আবারো কলের গাড়ি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সার্বিক পরিস্থিতি মোকাবেলায় একটি জরুরী নম্বর চালু, জনগুরুত্বপূর্ণ বিষয়ে সহনীয় পর্যায়ে ভাড়া গ্রহণ, বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় উদ্ভুত বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে জরুরী দ্রব্য সামগ্রী হাতের কাছে ও সংগ্রহে রাখার জন্য সবাইকে সচেতনতামূলক প্রচার চালাতে বলা হয়। যেকোনো জরুরী প্রয়োজনে সাংস্কৃতিক অঙ্গনের সংগঠকদের সাথে যোগাযোগ করার আহবান জানানো হয়।

সভায় সিলেটের নাট্য-সংস্কৃতিকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নিরঞ্জন দে, শামসুল বাসিত শেরো, শামসুল আলম সেলিম, খোয়াজ রহিম সবুজ, নীলাঞ্জন দাশ টুকু, রজত কান্তি গুপ্ত, উজ্জল দাশ, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, হুমায়ুন কবির জুয়েল, নাজমা পারভীন, গৌতম চৌধুরী, প্রলয় দে, অনিমেষ বিজয় চৌধুরী, সুপ্রিয় দেব শান্ত, এখলাস আহমদ তন্ময়, রাজীব মমিনুল, রুবেল আহমদ কুয়াশা, আশরাফুল ইসলাম অনি, সুমন চৌধুরী,প্রলয় দে উত্তম কাব্য, দীপ দাস,নয়ন নিমু,মারজান,  সন্দীপ দে, এনামুল হক সামি, ঊষা কান্ত বিশ্বাস,মোশাররফ হোসেন, পবিত্র সরকারসহ অন্যান্য সংস্কৃতি কর্মীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.