Sylhet Today 24 PRINT

পানিতে বিদ্যুতের তার, সিলেটে যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুন, ২০২২

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন যুবলীগ নেতা টিটু চৌধুরী। শনিবার (১৮ জুন) দুপুরে নগরের শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২ টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এসময় পানিতে ছিঁড়ে পরা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হন টিটু।

মুক্তি জানান, সাথে সাথেই ওসমানী হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন বলেন, অনেক জায়গায়ই বিদ্যুতের তার ছিঁড়ে পরেছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বুঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.