Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে গাছের ডাল পড়ে চা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ১৮ জুন, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের ডাল পড়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে৷

শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রাজঘাট ইউনিয়নের রাজঘাট চা বাগানের ৩ নং সেকশনে এই ঘটনা ঘটে।

নিহত চা শ্রমিকের নাম অনিতা তাঁতি, তিনি একই চা বাগানের মৃত যতন তাঁতির স্ত্রী৷ এসময় তিনি বাগানে চা পাতা তুলছিলেন।

রাজঘাট ইউনিয়ন পরিষদের সদস্য সুমন তাঁতি জানান, তুফানে গাছের একটি বড় ডাল অনিতার উপর ভেঙে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিতাকে দেখে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.