Sylhet Today 24 PRINT

বড়লেখায় নানা আয়োজনে বিজয় দিবস পালন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৫

সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে জামায়াত শিবির নিষিদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের নির্মূলের অঙ্গিকারের মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় বিজয় দিবস পালন করা হয়েছে।

বুধবার সকালে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পিসি উচ্চ বিদ্যালয় মাঠে হুইপ মো. শাহাব উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট, গালর্স গাইডসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীর অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশগ্রহণকারী ও খেলাধূলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ বিজয় র‌্যালি বের করে। বিজয় র‌্যালি পরবর্তীতে স্থানীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস উপলক্ষে বড়লেখা ডিগ্রি কলেজ ও নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজে বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

বড়লেখা ডিগ্রি কলেজ :
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে ও প্রভাষক জাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান :
বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান শুভাশিষ দেব শুভ্র’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রণয় কুমার দে, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান আলতাফ হোসেন মাছুম প্রমুখ।

জুড়ী উপজেলা :
এদিকে জেলার জুড়ী উপজেলায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালনের খবর পাওয়া গেছে। রাতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, নির্বাহী কর্মকর্তা নাছিরুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.