Sylhet Today 24 PRINT

নগরীতে শ্রুতি আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০১৫

সাড়িবদ্ধ ভাবে হেটে চলা-হতে আলোর বারতা, কন্ঠে ও আলোর পথযাত্রী এ যে রাত্রী এখানেই থেমো না। সকল আঁধার ভেদ করে আলোর পথে এ পদযাত্রা।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মত আজ বুধবার শ্রুতি সিলেটের পুরানলেনস্থ কার্যালয়ে আয়োজন করা হয় আলোর মিছিলের। আয়োজনের শুরুতেই ছিল জাতীয় সংগীত পরিবেশন। স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত।

শিশু কিশোরদের মুক্তিযুদ্ধে গল্প শোনান বীর মুক্তিযোদ্ধারা। আরো ছিল বিজয়ের কবিতা পাঠ । বিজয়ের কবিতা পাঠ করেন সুমন্ত গুপ্ত, তৃনা চৌধুরী, রঞ্জিতা মন্ডল। সন্ধ্যার আঁধার নামার সাথে সাথে শুভ আলোর বারতা নিয়ে আলোর মিছিল শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনার অভিমুখে রওনা হয়।

এতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্ম্দ আরশ আলী, উদীচী সিলেটের সভাপতি কবি এ.কে শেরাম, সচেতন নাগরিক সমাজের ফারুক মাহমুদ চৌধুরী, বাপা সিলেটের আব্দুল করিম কিম, জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক সংগঠক অসিত বরন দাশ গুপ্ত, কবি এনায়েত হাসান মানিক প্রমুখ।

আলোর মিছিল চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী শহীদ মিনারে আলোকাঞ্জলী প্রদান করে। আগামী প্রজন্মের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে আয়োজন আরো বর্নিল হয়ে ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.