Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হেলিকপ্টারের ত্রাণ নিতে গিয়ে আহত একজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ জুন, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুরে হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর দেয়া ত্রাণ নিতে গিয়ে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে বিপ্লব মিয়ার মৃত্যু হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২১ জুন) সকালে তাঁ শারিরীক অবস্থার অবনতি হলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই আমিরুল ইসলাম(৪৫) জানান, ঘটনার দিন বিপ্লব মিয়া কাঁচা বাজারের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হোন। ফেরার পথে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছলে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ছুড়া ত্রাণসামগ্রী বিপ্লবের পিঠের উপর পড়লে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরের দিন অবস্থার অবনতি হলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

 তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, বিমানবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণের সময় আহতদের একজন আজ সকালে মারা গেছেন। নিহত বিপ্লব মিয়া পিঠ এবং কাধে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.