Sylhet Today 24 PRINT

ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগরের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২১ জুন, ২০২২

ছাগল শিকার করতে গিয়ে অজগর সাপের মৃত্যু হলো কুকুরের কামড়ে। মৌলভীবাজারের কমলগঞ্জে গত সোমবার (২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরো ঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে অজগর সাপ শিকার করতে আক্রমণ করে। এ সময় ছাগলের চিৎকারে পাশে থাকা একটি কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। খবর পেয়ে বনকর্মীরা অজগর সাপটিকে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টার নিয়ে গেলে সাপটি মারা যায়। অজগরটি প্রায় ১২ফিট লম্বা ছিলো বলে জানা যায়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি জহির মিয়া বলেন, বন থেকে আসা অজগর সাপটি ছাগলকে পেছিয়ে ধরে, তখন ছাগলের চিৎকারে পাশে থাকা কুকুর অজগর সাপটিকে কামড় দেয়। এসময় ঘটনাস্থলে ছাগল মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো মামুন অর রশিদ বলেন, ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগর সাপ মারা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.