Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে যুবদল নেতার উদ্যোগে ত্রাণ বিতরণ

শান্তিগঞ্জ প্রতবিনিধি: |  ২২ জুন, ২০২২

শান্তিগঞ্জের শিমুলবাকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বুধবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এসব কার্যক্রম বাস্তবায়ন করেন শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ।

ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদানের সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, সিরাজুল আলম, শিব্বির আহমাদ, সাব্বির আহমদ, সৈনিক দলের আহ্বায়ক শাহিন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফরিদ আহমদ বলেন, আমি আমার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি সাথে শুকনো খাবারও দিচ্ছি। এখন মানুষের বেশি সহযোগিতা দরকার। যার যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.