Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন বিকল

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০২২

সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে ঢাকা থেকে আসা জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটেরর সাথে সারা দেশের রেল যোগাযোগ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মাইজগাও রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার পার্থ তালকুদার জানান, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের মাইজগাও ও মোগলাবাজার স্টেশনের মাঝামাঝি স্থানে গিয়ে হঞ্জিন বিকল হয়ে পড়েছে।

তিনি বলেন, ট্রেনের পাওয়ারে সমস্যা দেখা দিয়েছে। এটি মেরামতের পর রাত ৭টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এই ট্রেনে করে ঢাকা থেকে সিলেট আসছিলেন লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মা। তিনি বলেন, মৌলভীবাজারের কুলাউড়া পার হওয়ার পর অনেকটা রেলপথ পানিতে তলিয়ে গেছে। পানির উপর দিয়েই ট্রেন আসছিল। মোগলবাজারের কাছাকাছি আসার পর ট্রেন বিকল হয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন বিকল হয়ে মাঝপথে আটকে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.