Sylhet Today 24 PRINT

বাইশটিলায় পানিতে ডুবে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০২২

সিলেটের বাাইশটিলা এলাকার হাওরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে মোবারক হোসেন নামে এক ছেলে। পেশায় দোকান কর্মচারী মোবারক নগরের বাদাম বাগিচা এলাকজার বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাওর থেকে মোবারকের মরদেহ উদ্ধার করে।

সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, শুক্রবার বিকেলে বাইশটিলার হাওরে বন্ধদের সঙ্গে বেড়াতে যান মোবারক। এসময় সবাই মিলে পানিতে নামেন তারা। একপর্যায়ে হাওরের স্রোতে তলিয়ে যান মোবারক।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে মোবরকের মরদেহ উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.