Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নৃ-গোষ্ঠীর তরুণীকে শ্লীলতাহানি, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুন, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী গাড়ো সম্পদ্রায়ের এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশ দিয়েছে গ্রামবাসী। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন- উপজেলার উত্তর বড়দল  ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবু বকর এর ছেলে আলমগীর (২৮) এবং একই গ্রামের মর্তুজ আলীর ছেলে মরম আলী (২৭)।

স্থানীয় ইউপি সদস্য কপিল উদ্দিন জানান, শ্লীলতাহানির শিকার ওই তরুণী নিজ বাড়িতেই ছিলেন। তবে বাড়িতে ওই তরুণী ছাড়া পরিবারের আর কোন সদস্য ছিলেন না। এসময় অভিযুক্ত দুই যুবক আলমগীর ও মরম আলী ভিকটিমের বাড়িতে ঢুকে তাকে একা পেয়ে শ্লীলতাহানি করার এক পর্যায়ে তরুনীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে এবং ওই দুই যুবককে আটক করে রাখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছেন। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি, আমরা লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.