Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজার শহরের টিসি মার্কেটের সামনে ট্রাকের চাপায় সাজনা নামে একটি শিশু (৮) নিহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাজনা সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের রায়ের শ্রী গ্রামের ফয়জুল ইসলামের মেয়ে। 

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদশক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুপুরে শিশুটি টিসি মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পর ট্রাক রেখে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি। 

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.