Sylhet Today 24 PRINT

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ফায়ার সার্ভিসের পরিচালক

মোসাইদ রাহাত, সুনামগঞ্জ: |  ২৫ জুন, ২০২২

সেনা, পুলিশ ও র‍্যাব প্রধানের পর এবার সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক লে. কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমান।

শনিবার দুপুরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আসেন তিনি, এসময় তিনি ষোলঘর এলাকার নৌকা ঘাট থেকে দোয়ারাবাজার উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় যান তিনি। এর আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

এসময় লে. কর্নেল (অব.) এস এম জুলফিকার রহমান বলেন, ‘বৃহত্তর সিলেট বিভাগে সুনামগঞ্জের আমরা যে বন্যাটা আমরা দেখলাম, তার সাফারিংটা দেখলাম বা এখন বিভিন্ন এলাকায় চলছে তো আমরা অনেকে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছি সরকারিভাবে অনেকে এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম চালু রয়েছে, তবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ওতোপ্রোতোভাবে উদ্ধার কাজে সম্পৃক্ত ছিল।’

‘আজকে আমরা ফায়ার সার্ভিসের ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ত্রাণ নিয়ে আসছি সেটি বিভিন্ন এলাকায় বিতরণ করব। যেখানে এখনও ত্রাণ পৌঁছেনি আমরা সেই এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছি। তবে এই ত্রাণই শেষ নয় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি আপনারা জানেন ফায়ার সার্ভিস সব সময় উদ্ধার কাজে নিয়োজিত তাকে তারা ইতিমধ্যে অনেকগুলো কাজে পারদর্শীতা দেখিয়েছে।’

তিনি আরও বলেন, হঠাৎ করে বন্যাটা যখন আমাদের উপর এসে পড়েছে সেদিন থেকেই আমাদের ফায়ার সার্ভিস উদ্ধার কাজে ছিল এবং আমরা জানি বিভিন্ন জায়গা থেকে মরদেহ উদ্ধার করেছে জীবিত মানুষগুলোকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়েছে এবং এখন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন বন্যার বিদ্যুতের পাওয়ার স্টেশন গুলো পানিতে নিমজ্জিত ছিল সেখান থেকে পানি সেচে ফায়ার সার্ভিস রক্ষা করেছে সরকারি খাদ্য গুদামে পানি থেকে খাবারগুলো রক্ষাসহ বিভিন্ন কাজ করেছে যা আমাদের অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.