Sylhet Today 24 PRINT

পদ্মা সেতু উদ্বোধন: কমলগঞ্জে সরাসরি সম্প্রচার উপভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ. কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিনহা, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেনসহ সরকারী কর্মকর্তা, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সবশেষে মণিপুরি ললিতকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে শনিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ পুলিশ কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.