Sylhet Today 24 PRINT

জুড়ীতে গাছে অজগর, উদ্ধারে ব্যর্থ বন বিভাগ, জনমনে আতঙ্ক

জুড়ী প্রতিনিধি |  ২৬ জুন, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি আগর গাছের ডালে অজগর সাপের দেখা মিলেছে। তবে সেখানে বন কর্মকর্তারা উপস্থিত থাকলে শেষ পর্যন্ত সাপটিকে তারা উদ্ধার করতে পারেনি। এদিকে এলাকাজুড়ে সাপ আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।

জানা যায়, শনিবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমতৈল গ্রামের দেবাশীষ দাশের বাড়ীর একটি আগর গাছের ডালে অজগর সাপটিকে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, বন্যায় পাহাড়ি ঢলের সাথে সাপটি এখানে ভেসে এসেছে। পরে  খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে উঠে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হন। গতকাল সন্ধ্যা হয়ে পরায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেনি।

আজ রোববার (২৬ জুন) দুপুরে দেবাশীষ দাশ জানান, রাতের কোন এক সময় অজগর সাপটি আগর গাছ থেকে নেমে অনত্র চলে গেছে। সকাল থেকে আমরা খোঁজ করে সাপটিকে আর পাইনি।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গতকাল বিকেল থেকে স্থানীয় একজনের একটি ছাগল পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসীর ধারনা অজগর সাপটি ছাগলটিকে খেয়ে ফেলেছে।

এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আমরা বন বিভাগের কর্মকর্তাদের কে পাঠিয়েছিলাম। পরে সন্ধ্যা হয়ে পরায় সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করতে পারেনি। আজ সকালে খবর নিয়ে দেখি সাপটি এ এলাকায় আর নেই।

উল্লেখ্য বন্যার পানির সাথে অজগর, পানিসাপ, দারাজ, গোখরাসহ বিভিন্ন বিষধর সাপটি বাড়ী-ঘরে চলে এসেছে। গত ২১ জুন জাঙ্গীরাই গ্রামের মাজেদা বেগম নামের এক মহিলা বিষধর সাপের ছোবলে আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.