Sylhet Today 24 PRINT

সিলেটে বিজিবির ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ জুন, ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাইরাগ বিওপি’র দায়িত্বপূর্ণ বন্যা কবলিত এলাকা সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৫ নং উত্তর রানীখাই ইউনিয়নের কালাইরাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বিজিবির সরাইল সদর দপ্তরের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম কর্তৃক বন্যার্ত ১০০ টি পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত এলাকায় রিজিয়ন কমান্ডার কর্তৃক পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী বিতরণকালীন সময়ে সেক্টর কমান্ডার, সিলেট সেক্টর এবং অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপস্থিত ছিলেন। বন্যার্তদের সাহায্যার্থে রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, সরাইল নিয়মিতভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.