Sylhet Today 24 PRINT

কুলাউড়ার ওসি প্রত্যাহার

কুলাউড়া প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৫

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মো. মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রত্যাহারের এ নির্দেশ আসে।

নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, কুলাউড়ায় বিএনপি  প্রার্থী কামাল আহমদ জুনেদ, স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির প্রার্থী মুহিবুর রহমান নির্বাচনে প্রশাসনকি প্রভাব তৈরির অভিযোগ এনে মতিয়ার রহমানকে প্রত্যাহার করতে ইসিকে আবেদন জানান।

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কমকর্তা কাজী মো.ইস্তাফিজুল হক আকন্দ মোবাইল ফোনে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচন কমিশন থেকে ওসিকে প্রত্যাহারের সুপারিশ পেয়ে সুপারিশের একটি কপি জেলা পুলিশ সুপারের নিকট পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহালাল, প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, "হ্যাঁ প্রত্যাহারের নির্দেশনা আমার হাতে এসেছে"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.