Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৭ জুন, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটি ওই এলাকার শাহিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির সামনে বন্যার পানিতে শিশুটি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার বদরুজ্জামান উজ্জ্বল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলে মারা যায়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.