Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি |  ২৯ জুন, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় ১২০ পিস ইয়াবাসহ হুমায়ন মিয়া (২৬) ও দেবা রঞ্জন বিশ্বাস (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। কুলাউড়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হুমায়ন মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকার ছুরুক মিয়ার ছেলে ও দেবা রঞ্জন জুড়ীর বিনোদপুর এলাকার দিগেন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাজারে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার-শমসেরনগরগামী রাস্তার সম্মুখ থেকে ১২০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.