Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে থানা হাজত থেকে পালিয়েছেন আসামি

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ জুন, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট থানা হাজতখানা থেকে চুরির মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পলাতক আসামি গ্রেপ্তার হয়নি।

জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের চুনু মিয়া বাড়ীতে মঙ্গলবার সন্ধায় চুরি করার সময় শাহ আলমকে হাতে নাতে আটক করে জনতা। পরে আহম্মদাবাদ ইউনিয়ন অফিসে জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ। পরে রাত ১১ টায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা হাজত থেকে শাহ আলম পালিয়ে যান।

শাহ আলম চুনারুঘাট পৌরশহরের চন্দনা গ্রামের আব্দুল নূরের ছেলে। তার বিরোদ্ধে চুনারুঘাট থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.