Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত, আহত আরও দুজন

তাহিরপুর প্রতিনিধি  |  ২৯ জুন, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদ মিয়া(১০) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া জিসান(১০) ও পারভেজ মিয়া(১১)নামে আরও দু শিশু আহত হয়েছে। নিহত শিশু উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। আহতদের বাড়ি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে।

বুধবার বিকেলে উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন বড়দল পুরান হাঠি গ্রামের রুহুল আমিনের অটো রাইস মিলে ও একেই উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

খবর পেয়ে আহতদের দেখতে দ্রুত হাসপাতালে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আ, লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ বড়দল পুরান হাঠি রুহুল আমিন এর ধান ভাঙানোর মিলে জিনাস ও পারভেজসহ কয়েকজন মিলে হাতে বেয়ে নৌকা নিয়ে গো খাদ্য আনছিলো। এক পর্যায়ে বিকেল সাড়ে পাঁচ টায় সময় দিকে মিলে বিদ্যুৎতের তারে লেগে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয় এলাকাবাসীর তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

অপর দিকে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামে পল্লী বিদ্যুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে তাহিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান এঘটনার সত্য নিশ্চিত করেন।
 
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিশু নিহত ও গুরুতর আহত দু শিশুকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আহতদের দেখে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। তাদের চিকিৎসা সেবা দিতে সদর হাসপাতালের দায়িত্বশীদের বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.