জগন্নাথপুর প্রতিনিধি | ৩০ জুন, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (২৯ জুন) বিকেলে তিনি পৌর এলাকার জগন্নাথপুর নোয়াহাটি, হাসিনাবাদসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা হিসেবে শুকনা খাবার, শিশু খাদ্য ও অন্যান্য খাবার বিতরণ করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।