Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট সীমান্তে বিজিবির গরু উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩০ জুন, ২০২২

গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ২৪টি ভারতীয় গরু ও ১টি কাঠের তৈরি নৌকা আটক করেছে। স্থানীয় ভিতরগুল এলাকায় সীমান্ত মেইন পিলার নং ১২৬২এর ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এসব গরু আটক করা আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন  ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি ফাঁড়ির নায়েক সুবেদার  হারুন অর রশিদ।  উদ্ধারকৃত মালাামালের আনুমানিক মুল্য ২৭ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি সূূত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.