Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে মারামারিতে নিহত ১

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে মারামারিতে একজন৷ নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের সেলিম মিয়া(৫৫)।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নুরপুর গ্রামে রুবেল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। এক পর্যায়ে রুবেল মিয়া ও আরো কয়েকজন সেলিমকে কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.