Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ডাকাত ধরতে গিয়ে ৭ পুলিশ আহত, আটক ৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৫

হবিগঞ্জের সদর উপজেলার চতুল মাহমুদাবাদ এলাকায় ডাকাত দলকে ধরতে অভিযান চালানোর সময়  সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন । তবে সংঘর্ষের পরে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত  ৯টায় থেকে সাড়ে ৯টা পর্যন্ত  হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের চতুল মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ৭ পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ৫ ডাকাতও একই হাসপাতালে রয়েছে। খবরটি নিশ্চিত করেছেন হবিগরঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.