Sylhet Today 24 PRINT

বন্যার্তদের পাশে পাগলা হাইস্কুলের সাবেক শিক্ষার্থীরা

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২২

খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

শনিবার বিকালে শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে নিজেদের এবং বন্ধুদের আর্থিক সহায়তায় ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, পিঁয়াজ, ডাল, লবণ ও তেল।

এসময় উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন, মাহবুবুর রহমান, শুভ হাসান, জনি হুসাইন, পাপন দাস, অমিত দাস ও অঞ্জন পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.