Sylhet Today 24 PRINT

মাধবপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি অলিদ, সম্পাদক সাব্বির

মাধবপুর প্রতিনিধি: |  ০৩ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে অলিদ মিয়া ও সাধারণ সম্পাদক পদে সাব্বির হাসান বিজয়ী হয়েছেন।

রোববার (৩ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার শংকর পাল সুমন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মিজানুর রহমান অনিক, নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও আন্দিউড়া ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, পরিদর্শক তদন্ত মো. গোলাম কিবরিয়া হাসান প্রমুখ।

নির্বাচনে সভাপতি পদে অলিদ মিয়া, সিনিয়র সহ সভাপতি পদে আবুল খায়ের, সহ সভাপতি পদে সুব্রত দেব, সাধারণ সম্পাদক পদে সাব্বির হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলমগীর কবির বিজয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.