মাধবপুর প্রতিনিধি: | ০৮ জুলাই, ২০২২
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক সংগঠন সেলফলেস সোসাইটি অর্গানাইজেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুন) উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর, মাঝিশ্বাইর, বুল্লা গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ১২৫ পরিবারের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন- সামাজিক সংগঠন নিঃস্বার্থ সমাজ সংগঠনের সভাপতি মো. আল-মাসুদ লোকমান, শিক্ষক মো. কামরুজ্জামান, সৈয়দ ইকরামুজ্জামান মারুফ, হারুনুর রশিদ বাকি, মো. সালেকুল ইসলাম মুন্না, মো. সবুজ আহমেদ, বাঁধন ভট্টাচার্য, মো. তুহিন, মো. জহির, মো. নাঈম, মো. আরাফাত, মো. অন্তর প্রমুখ।