Sylhet Today 24 PRINT

মাধবপুরে মোটরসাইকেল চাপায় পথচারী নিহত, আটক ৩

মাধবপুর প্রতিনিধি: |  ০৮ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের চাপায় সিরাজুল ইসলাম শেরু মিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জনতার সহযোগিতায় পুলিশ মোটরসাইকেল চালকসহ তিন আরোহীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর হতে চৌমুহনী সড়কের দেবপুর মদিনা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় ধর্মঘর সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে ধর্মঘর মনতলা সড়কপথে দ্রুত গতিতে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক। ধর্মঘর-মনতলা সড়কে দেবপুর মদিনা মার্কেট এলাকায় পৌঁছালে রাস্তার সাইডে থাকা পথচারী শেরু মিয়ার উপর চলন্ত অবস্থায় চালক মোটরসাইকেল তুলে দেয়। এতে চলন্ত মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শেরু মিয়া মারা যান। নিহত পথচারী উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। ঘটনাস্থলেই জনতা ও মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চালকসহ ৩ আরোহীকে আটক করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.