Sylhet Today 24 PRINT

পূর্ব পাগলায় জিআর চাল বিতরণ

শান্তিগঞ্জ প্রতিদিন: |  ০৮ জুলাই, ২০২২

শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের প্রায় ১৩০০ মানুষের মাঝে সরকারি বরাদ্দ জিআর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন- পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া।

মাসুক মিয়া বলেন- আমরা আনুপাতিক হারে প্রতিটি ওয়ার্ডে চাল বিতরণ করেছি৷ সবাইকে নিয়ে সকলের সহযোগিতায় ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতা দরকার৷ একটি পক্ষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন জায়গায় কুৎসা রটাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।

চাল বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন- একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী, ইউপি মেম্বার সাদ্দেক মিয়া, আনোয়ার হোসেন, আমির আলী, আজির উদ্দিন, সংরক্ষিত আমনের মহিলা মেম্বারগণ, ইউপি সচিব মামুনুর রশিদ ও উদ্যোক্তা গোলাম ফাত্তাহ্ শাফী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.