চুনারুঘাট প্রতিনিধি: | ০৮ জুলাই, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে পঁয়তাল্লিশ বোতল ভারতীয় অফিসার চয়েজসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন- উপজেলার গাজীপুর এলাকার মঞ্জব আলীর পুত্র বাবুল মিয়া (২৮), গোবরখলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের পুত্র দিদার হোসেন (২২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ী ইউপির সুন্দরপুর-মহাশয়া বাজার এলাকায় চুনারুঘাট থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পয়ঁতাল্লিশ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ তাদের আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর শুক্রবার দুপুরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।