নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৫
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলা বসেছিল সুরমা নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট সুরমা রিভার ক্রুজে।
বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, শিক্ষক, আইনজীবিসহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে তাদের মতপ্রকাশ করে সিলেটটুডের অগ্রযাত্রায় শামিল হন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে শুভেচ্ছা নিয়ে অতিথিরা এসে পৌঁছান সুরমা নদীর তীরে কীন ব্রিজ সংলগ্ন সুরমা রিভার ক্রুজে। এ সময় তাদের স্বাগত জানান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক কবির য়াহমদ ও সম্পাদক আব্দুল আলিম শাহ।
এক বছরে সিলেটটুডে সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তার প্রসারে ভূমিকা রাখায় প্রশংসা করেন আগতরা।
অতিথিরা আগামী দিনগুলোতে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম একইভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আবৃত্তি শিল্পী নাজমা পারভিনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকন্দর আলী, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা আলী আহমদ, রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী, সিলেট হোটেল ও গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাহমিন আহমদ, সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমর বিজয় শী শেখর, আয়কর আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য, আদিবাসী নেতা লক্ষীকান্ত সিংহ, সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঈনুল হক বুলবুল, ন্যাশনাল ব্যাংক জিন্দাবাজারের ম্যানেজার আনিসুল হক, সংস্কৃতিকর্মী শামসুল বাসিত শেরো, আনোয়ার হোসেন রনি, মিশফাক আহমদ মিশু, খোয়াজ রহিম সবুজ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট কতোয়ালি থানার সহকারী কমিশনার নুরুল হুদা আনসারী, ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন, পরিবেশকর্মী আব্দুল করিম কিম, সাংবাদিক বাপ্পা ঘোষ চৌধুরী, গবেষক সুমনকুমার দাশ, কাশমির রেজা, সংস্কৃতি কর্মী উজ্জ্বল রায়, সাবেক ছাত্রলীগ নেতা রাহাত তরফদার, জেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ দিদার আলম নোবেল, মাহবুবুর রহমান রিপন, সাকির হোসাইন, মঞ্জুর আহমদ, ধ্রুব গৌতম, সুপ্রিয় দেব শান্ত, ন. নাজিম, বশির আহমদ জুয়েল, বিমান তালুকদার, রনেন সরকার রনী, প্রণবজ্যোতি পাল, পাপলু বাঙ্গালী,বাপ্পী ত্রিবেদী, কমলজিৎ পাল শাওন, আব্দুল বাতিন, রাজীব রাসেল প্রমুখ।