Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রবাসী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বহরা গ্রামের প্রবাসী জয়নাল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে বহরা রাবার ড্যাম এলাকায় ঘন্টাব্যাপি মানবন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক শেখ মোঃ লুৎফুর রহমান, সাবেক মেম্বার ফরিদ মিয়া,মোস্তাফিজুর রহমান মাসুদ, সবুজ মিয়া, প্রবাসী জয়নাল মিয়ার বাবা জাহের মিয়া  সহ অনেকেই।

উল্লেখ্য যে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বহরা গ্রামের জাহের মিয়ার ছেলে জয়নাল মিয়া কে হত্যার অভিযোগ এনে তার পিতা জাহের মিয়া বাদি হয়ে পুত্রবধু মোছাঃ হেলেনা বেগম কে আসামী করে গত ২৯ জুন  হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-০৬) আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানাকে এফআইআর করার নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.