Sylhet Today 24 PRINT

জুড়ি থেকে বিএনপি ও শিবিরের দুই নেতা গ্রেপ্তার

জুড়ি সংবাদদাতা |  ১৯ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুরমান এবং জুড়ি উপজেলার  বিএনপি নেতা হাবিবুর রহমান আছকরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবিরের দপ্তর সম্পাদক মামুনকে কুলাউড়া রেলস্টেশন এবং হাবিবুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।


শুক্রবার রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জুড়ি থানার ওসি মো. হাবিবুর রহমান সিদ্দিকি  বলেন,  "নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে"।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.