Sylhet Today 24 PRINT

হজে গিয়ে মারা গেলেন বিয়ানীবাজারের ফয়জুর

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০২২

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মো. ফয়জুর রহমান (৫০) নামের ওই ব্যক্তির বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজ থেকে আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, ফয়জুর রহমান গতকাল মারা গেছেন।

মো. ফয়জুর রহমানের পাসপোর্ট নম্বর BY0547889। তার সাথে রুবি বেগম নামের একজন ছিলেন।

এ নিয়ে এবার হজে গিয়ে ১৬ বাংলাদেশির মৃত্যু হলো। তন্মধ্যে ১১ জন পুরুষ, ৫ জন নারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.