নিজস্ব প্রতিবেদক: | ১৪ জুলাই, ২০২২
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে র্যাব ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
তার নাম সুকুমার সরকার (৩১)। সুকুমার ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়ইরি এলাকার বাসিন্দা সখিচরণ সরকারের ছেলে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ জুলাই মাধবপুর থানার এলাকায় অভিযান চালিয়ে সুকুমারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।