Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: |  ১৪ জুলাই, ২০২২

সিলেটের ওসমানীনগরে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।

উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁ গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের ছাতির মিয়ার ছেলে সুমায়েল আহমদ (৬) ও তার ফুফাত বোন জাকিয়া বেগম (৫)।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সুমায়েল ও জাকিয়ার স্বজনদের বরাতে ওসি জানান, দুপুরে বাড়ির কাছে পুকুরে তারা দুজন গোসল করতে নেমে ডুবে যায়। তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওসমানীনগর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.