Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু, শনাক্ত ২১

নিজস্ব প্রতিবেদক: |  ১৪ জুলাই, ২০২২

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধা নারীর (৯০) মৃত্যু হয়েছে। তিনি সিলেট সদর এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (১৩ জুলাই) বিকেলে তিনি সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই নারী ঈদের আগের দিন হাসপাতালটিতে ভর্তি হন। পরে তার শরীরে করোনা শনাক্ত হয়।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।

শামসুদ্দিন হাসাপাতালের আবাাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৬৭ হাজার ১৬০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ হাজার ৫১০ জন।

এ পর্যন্ত করোনায় সিলেট বিভাগে মারা গেছেন মোট ১ হাজার ২৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২১, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১২৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.